ইর্তিকা’২১

ইর্তিকা’২১

ইর্তিকা’২১ — উৎকর্ষের সোপানে, স্বপ্নের দিগন্তেইর্তিকা’২১ — উৎকর্ষের সোপানে, স্বপ্নের দিগন্তে

ইসলামিক কালচারাল সোসাইটি · যবিপ্রবি

ইসলামি সংস্কৃতির আবহেনবসূর্যের প্রোজ্জ্বল লালিমা
তারিখ
২৩ নভেম্বর ২০২৬, সোমবার
সময়
বাদ আসর থেকে রাত ১০টা পর্যন্ত
স্থান
কেন্দ্রীয় খেলার মাঠ, যবিপ্রবি

প্রোগ্রাম শুরু হতে বাকি

--দিন
--ঘণ্টা
--মিনিট
--সেকেন্ড

পরিচিতি

ইর্তিকা’২১ কী?

বিসমিল্লাহ!

ইর্তিকা মানে উৎকর্ষ —নিজের সীমাকে ছাড়িয়ে শিখরে উন্নীত হওয়া। এই এগিয়ে চলা কেবল ব্যক্তির নয়, প্রজন্মের; কেবল বিদায়ের নয়, নতুনের আগমনেও।

নবীনের পদচারণায় শুরু হোক নতুন স্বপ্নের যাত্রা, প্রবীণের বিদায়ে রচিত হোক স্মৃতি ও অর্জনের গল্প। আর সকল যবিপ্রবিয়ানের সম্মিলনে গড়ে উঠুক এমন এক বন্ধন, যেখানে প্রজন্ম বদলাবে, কিন্তু এগিয়ে চলার প্রত্যয় অটুট থাকবে।

এই দর্শনকে ধারণ করেই ইসলামিক কালচারাল সোসাইটি, যবিপ্রবি নিয়ে আসছে বিশেষ আয়োজন “ইর্তিকা ’২১”।

ইর্তিকা—এগিয়ে চলার প্রত্যয়; প্রজন্ম থেকে প্রজন্মে উৎকর্ষের অভিযাত্রা।

উপহার

যা যা পাচ্ছেন

ক্যাটাগরি অনুযায়ী উপহার ভিন্ন। যেকোনো উপহারে প্রেস করলে বড় করে দেখা যাবে।

সেগমেন্ট

প্রোগ্রামের সেগমেন্ট

  1. ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ইসলামী কালচারাল সোসাইটির পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেওয়া হবে।

  2. ২০২১–২২ শিক্ষাবর্ষের যেসব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন, তাঁদের বিশ্ববিদ্যালয়জীবনের স্মৃতিময় পথচলাকে সম্মান জানাতে আয়োজিত হবে বিদায়ী সংবর্ধনা। তাঁদের আগামীর পথচলা হোক সাফল্য, সম্ভাবনা ও কল্যাণে পরিপূর্ণ।

  3. বিশ্ববিদ্যালয়জীবনে পড়াশোনা, ক্যারিয়ার গঠন ও জীবনকে সুশৃঙ্খলভাবে পরিচালনা নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা রাখবেন বিশিষ্ট ইসলামি আলোচক, ইমাম ও খতিব শাইখ আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ।

    গাইডেন্স সিম্পোজিয়াম
  4. সিরাহ ৩৬০° ক্রিয়েটিভ চ্যালেঞ্জ কর্মসূচিতে অংশগ্রহণকারী বিজয়ীদের সৃজনশীলতা, মেধা ও প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ তাঁদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার। এই আয়োজন তরুণদের সৃজনশীল প্রতিভা বিকাশ, অনুপ্রেরণা জোগানো এবং মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর জীবনাদর্শ সম্পর্কে জ্ঞান ও সচেতনতা বৃদ্ধিতে উৎসাহিত করবে।

    সিরাহ ৩৬০° ক্রিয়েটিভ চ্যালেঞ্জের পুরস্কার বিতরণী
  5. সুর বাজবে, স্মৃতি জাগবে, এবার গজল চেনার পালা! গজলের সুরের এক ঝলক শুনেই চিনে নিতে হবে তার নাম। দেখি, সুরের এই মজার খেলায় কে হতে পারেন গজল-চেনার সেরা কারিগর!

  6. ইসলামী মূল্যবোধ ও সাংস্কৃতিক ঐতিহ্যের মেলবন্ধনে আয়োজিত হবে এক মনোমুগ্ধকর সন্ধ্যা। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে আজাদী মঞ্চ পরিবেশন করবে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। আনন্দ, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির আবহে আয়োজনটি হয়ে উঠবে সবার জন্য এক স্মরণীয় অভিজ্ঞতা।

    মেহফিল-ই ইর্তিকা ও কালচারাল নাইট

সব দেখা হলো?

আপনার ক্যাটাগরি সিলেক্ট করে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।

রেজিস্ট্রেশন করুন